তাথৈও নাচ করেন
ক্যামেরা সম্পর্কে ধারণা আছে
কিন্তু অভিনয় কী কিছুই জানা ছিল না তাঁর
গৌতম ঘোষের  অনুুেপ্ররণাই তাথৈকে অভিনয়ের সাহস জোগায়
বললেন গৌতম কাকু যখন বললেন তুমি কাজটা করো আমি তো আছি
এতেই যেন সাহস পেলাম
কাজ শুরু হলো
লালনের স্ত্রীর চরিত্র
ঐতিহাসিক একটি চরিত্র
প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়ালাম এবং দেখলাম যে প্রসেনজিতের মতো শিল্পীর সঙ্গে আমাকে অভিনয় করতে হবে তখন তো আমার মনে একটু ভীতি কাজ করতে লাগল
এত বড়মাপের শিল্পীর সঙ্গে আমি কাজ করতে পারব তো
গৌতম কাকু এত সুন্দর করে আমাকে বোঝালেন যে কাজটা আমি ঠিকমতোই করতে পারলাম
তাথৈ মনে করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় মনের মানুষ একটি চমৎকার ছবিতে রূপ নিয়েছে
এ ছবি একটি ভালো চলচ্চিত্র হিসেবেই সবার মধ্যে সমাদৃত হবে
গৌতম ঘোষের অনেক চলচ্চিত্রই দেখা রোকেয়া প্রাচীর
অনেক বড় মাপের একজন চলচ্চিত্রকার তিনি
দেশের বাইরের কোনো নির্মাতার সঙ্গে এটাই রোকেয়া প্রাচীর প্রথম কাজ
বললেন আমার উৎসাহটা অনেকবেশি ছিল
গৌতম ঘোষের সঙ্গে কাজ করতে গিয়ে যে শেখাটা রপ্ত হয়েছে সেটা অবশ্যই অনেক বড় কিছু
তিনি নিজেই ক্যামেরা চালান ফলে তাঁর নির্দেশনার পাশাপাশি ফটোগ্রাফিও এখানে একটা ব্যাপার ছিল
আর যদি চরিত্রের কথা বলেন তাহলে বলব আমি এ ছবিতে লালনের ধর্ম মায়ের চরিত্রে অভিনয় করেছি
লালনের যখন ছোটবেলায় বসন্ত হয়েছিল তখন তাকে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল
ওই অবস্থায় আমি জাত কুল না ভেবে লালনকে বাড়িতে নিয়ে আসি
সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলি
ইতিহাসের পটভূমিতে এই চরিত্রটির গুরুত্ব অবশ্যই অনেক বেশি
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটি ভালো উদ্যোগ ভালো ছবির সঙ্গে যুক্ত হয়েছি—এটাই আমার কাছে অনেক কিছু
মায়ের সেবায় দীঘি
আগের বছর এই দিনে ২৫ সেপ্টেম্বর আমাদের বাসায় অনেক মানুষের ভিড় থাকত
মাম্মীর জন্মদিনে সবই আসতেন তাঁকে শুভেচ্ছা জানাতে
আজ মাম্মীর পাশে পরিবারের লোক ছাড়া আর কেউ নেই
—দুঃখ করে বলল ছোট্ট দীঘি
আগের জন্মদিনে মায়ের জন্য উপহার কিনেছিলাম
কিন্তু এবার আর কিছু কেনা হয়নি
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মাম্মী গত ১০ মাস হাসপাতালে ছিলেন
বাড়িতে আসার পর এখন বিছানাতেই শুয়েই দিন কাটাচ্ছেন
একনাগারে বলল দীঘি
প্রতিভাবান এই শিশুশিল্পী ইতিমধ্যেই দুবার জাতীয় পুরস্কার অর্জন করেছে
যিনি ছোট্ট দীঘির সমস্ত কাজে পাশে পাশে থাকতেন দীঘির মা দোয়েল এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী
বিছানায় শুয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন সারাক্ষণ
কথা বলতে পারেন না তবে কেউ কথা বললে কখনো কখনো মাথা নেড়ে সাড়া দেন
তাতে মনে হয় তিনি সবই শুনতে পান
সরাসরি কিছু খেতে পারেন না
তাঁকে নল দিয়ে তরল খাবার দিতে হয় দুই ঘণ্টা পরপর
এ অবস্থায় দিন কাটাচ্ছেন একসময়ের পর্দাকাঁপানো চলচ্চিত্র নায়িকা দোয়েল
৮৩ সালে চন্দ্রনাথ  চলচ্চিত্র দিয়ে যাঁর অভিষেক হয়েছিল
পরবর্তী সময় খোঁজখবর প্রেমকাহিনি আমার আদালতসহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি
দীঘিকে জিজ্ঞেস করি মায়ের জন্মদিনে আজ কি করলে কে কে এসেছিলেন
সকালে ঘুম থেকে উঠেই মাম্মীর কাছে যাই
তাঁকে আদর করি
নানু চাচ্চু ভাইয়াসহ সবাই মাম্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানান
পরিচিত দু-একজন ফোন করে শুভেচ্ছা জানিয়ে মাম্মীর খবর নিয়েছেন
এই যে তোমার মা অসুস্থ
শুটিং করতে যাওয়ার সময় মা তোমার পাশে নেই খারাপ লাগে না 
প্রশ্ন শুনে ছলছল করে ওঠে দীঘির চোখ
তারপর ধরা গলায় বলল আগে তো মাম্মীর হাত ধরেই শুটিংয়ে যেতাম
এখন বিভিন্ন জায়গায় আমার চাচ্চু আমাকে নিয়ে যান
তিনিই মাম্মীর ভূমিকা পালন করেন
শুটিংয়ে গেলে মাম্মীকে অনেক মিস করি
মাঝে মাঝে স্বপ্নে দেখি মাম্মী ভালো হয়ে গেছে
সেদিন স্বপ্নে দেখলাম মাম্মীকে হুইলচেয়ারে করে নার্স নিয়ে যাচ্ছে আর মাম্মীর হাতে একটি পুতুল দিয়েছে ধরার জন্য মাম্মী পুতুলটি ধরল
এই দেখেও আমি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠি
একটু থেমে দীঘি আবার বলল আজ আমার মনটা ভালো নেই
সবার কাছে অনুরোধ করছি মাম্মীর জন্য সবাই দোয়া করবেন
মাম্মী যেন ভালো হয়ে ওঠে
যাতে মাম্মীর পরের জন্মদিনটা অনেক আনন্দ করে করতে পারি
সংবর্ধনায় যোগ দেননি
শহীদুল্লাহ হল থেকে ৪৪ ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ!
প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ৪৪ জন ছাত্রকে গতকাল বুধবার রাতে হল ত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে
হল ছাত্রলীগের সভাপতি গতকাল বুধবার রাতে তাঁদের অতিথি কক্ষে গেস্ট রুমে ডেকে নিয়ে ১০ মিনিটের মধ্যে হল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বলে ছাত্ররা অভিযোগ করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর ও হলের প্রভোস্ট গতকাল রাত একটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ছাত্রদের হলে ফিরিয়ে নিতে কোনো উদ্যোগ নেননি বলে জানা গেছে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে তাঁকে সংবর্ধনার কর্মসূচি নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো
হল ত্যাগে বাধ্য হওয়া প্রথম বর্ষের ওই ছাত্ররা জানান তাঁদের বিরুদ্ধে অভিযোগ হলো তাঁরা ওই কর্মসূচিতে যাননি
তাই রাত ১০টায় তাঁদের হলের অতিথি কক্ষে ডেকে নিয়ে কর্মসূচিতে না যাওয়ার কারণ জানতে চান হল ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আজম মুন্না
তখন তাঁরা দীর্ঘ নয় মাস ধরে হলের ১১০২ ও ১১০৮ নম্বর কক্ষে গাদাগাদি করে থাকার কষ্টের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন
কিন্তু তিনি তাঁদের কষ্ট ও ক্ষোভের কারণ আমলে না নিয়ে ১০ মিনিটের মধ্যে তাঁদের হল ত্যাগের নির্দেশ দেন
তখন ছাত্ররা বাধ্য হয়ে হল থেকে বেরিয়ে গিয়ে কার্জন হলের সামনের চত্বরে অবস্থান নেন
এই ছাত্রদের মধ্যে মাইক্রোবায়োলজি ও বোটানি বিভাগের কয়েকজনের আজ পরীক্ষা আছে
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যেহেতু এটি একটি হলের ঘটনা তাই এর সমাধান প্রভোস্টকেই করতে হবে
প্রভোস্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়
ঘটনা সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি
সাধারণ সম্পাদক সাজ্জাদ শাকিব প্রথম আলোকে বলেন কর্মসূচিতে না গেলে তাঁদের হল থেকে বের করে দেবে না তো কী করবে
ফেসবুকে সমস্যা সমাধানের গ্রুপ
ফেসবুকে পিসি হেল্পলাইন নামে একটি গ্রুপ চালু হয়েছে
এই গ্রুপে যোগ দিয়ে কম্পিউটার-বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান জানা যাবে
গ্রুপটির ঠিকানা /// =142948365718783
—বিজ্ঞপ্তি
চায়না ওপেনে থাকছেন না কিম ক্লাইস্টার্স
সেরেনা উইলিয়ামসের পর এবার চায়না ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন কিম ক্লাইস্টার্সও
পায়ের আঘাতের কারণে বেইজিংয়ে ২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চায়না ওপেনে অংশ নিতে পারবেন না ইউএস ওপেন শিরোপা জয়ী বেলজিয়ামের এই টেনিস তারকা
ইউএস ওপেনের পর পায়ে একটা ছোট অস্ত্রোপচার করিয়েছিলেন ক্লাইস্টার্স
সেই ক্ষত এখনো সেরে না ওঠায় চায়না ওপেনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি
গত মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি বলেছেন চায়না ওপেনে অংশ নিতে না পারায় আমি খুবই দুঃখিত
পায়ের ক্ষতটা সত্যিই ভালো অবস্থায় নেই
এ অবস্থায় টেনিস খেলা আমার পক্ষে সম্ভব নয়
টেনিস থেকে দীর্ঘদিন দূরে থাকার পর আবার কোর্টে ফিরেই নিজেকে নতুন করে চিনিয়েছেন কিম ক্লাইস্টার্স
আনা ইভানোভিচ ভেনাস উইলিয়ামস ও ভেরা জভোনারেভার মতো তারকাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন ইউএস ওপেন শিরোপা
চায়না ওপেনে না থাকলেও ডিসেম্বরে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন বলে আশা করছেন ক্লাইস্টার্স
—বিবিসি অনলাইন
পাকিস্তান-ইংল্যান্ড বিরোধের অবসান চান আফ্রিদি
পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে সালমান বাট মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর থেকে দিনে দিনে অনেক অবনতি হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড সম্পর্ক
